Posts

Showing posts with the label ইতিহাস

মদিনার সনদ

Image
মদীনার সনদ হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম লিখিত সংবিধান। এটিকে একটি রাষ্ট্রীয় সংবিধানও বলা যায়। এটি প্রণয়ন করেছেন হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)। এই সনদে মোট 53 টি ধারা ছিল। হযরত মুহাম্মদ (স) যখন মক্কা থেকে মদীনায় হিজরত করেন তখন তিনি মদীনার রাষ্ট্রনায়ক হিসেবে মনোনীত হন। তাই মদিনাকে পরিচালনা করার জন্য এই 53 টি ধারা প্রণয়ন করেন তাই একে মদিনার সনদ বলা হয়। পৃথিবীতে এরপূর্বে কোন রাষ্ট্রনায়ক বা রাজা তার রাষ্ট্র পরিচালনা করার জন্য এরকম লিখিত সংবিধান প্রণয়ন করেন নি। তাই এটাই হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম লিখিত সংবিধান।

HSC ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২য় পত্র এসাইনমেন্ট B.O.U

Image
মিশরীয় সভ্যতা :  আফ্রিকা মহাদেশের উত্তর-পূর্ব অংশে বর্তমানে যে দেশটির নাম ইজিপ্ট, সেই দেশেরই প্রাচীন নাম মিশর। খ্রিষ্টপূর্ব ৫০০০ থেকে ৩২০০ অব্দ পর্যন্ত নীল নদের অববাহিকায় একটি সমৃদ্ধ জনপদের উদ্ভব হয়। এ সময় থেকে মিশর প্রাচীন সভ্যতায় বিভিন্ন গুরুত্বপূর্ণ অবদান রাখতে শুরু করে। এরপর ৩২০০ খ্রিষ্টপূর্বাব্দ থেকে প্রথম রাজবংশের শাসন আমল শুরু হয়। ঐ সময় থেকে মিশরের ঐতিহাসিক যুগের সূচনা হয়। একই সময়ে নারমার বা মেনেস হন একাধারে মিশরের প্রথম নরপতি এবং পুরােহিত। তিনি প্রথম ফারাও-এর মর্যাদাও লাভ করেন। এরপর থেকে ফারাওদের অধীনে মিশর প্রাচীন বিশ্বসভ্যতার অগ্রগতিতে একের পর এক উল্লেযােগ্য অবদান রাখতে সক্ষম হয়। ভৌগােলিক অবস্থান :  তিনটি মহাদেশ দ্বারা ঘিরে থাকা মিশরের ভৌগােলিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশটি এশিয়া, আফ্রিকা ও ইউরােপ মহাদেশ দ্বারা পরিবেষ্টিত ভূমধ্যসাগরের উপকূলে অবস্থিত।  সময়কাল :   মিশরীয় সভ্যতা ২৫০০ বছরেরও বেশি সময়ব্যাপী স্থায়ী হয়েছিল। প্রাচীন মিশরের নিরবচ্ছিন্ন ও দীর্ঘ ইতিহাসের সূচনা হয় ৫০০০ খ্রিষ্টপূর্বাব্দে। বিশেষ করে নবােপলীয় যুগে। তবে মিশরীয় সভ্যত...